কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে।

শনিবার বিকেলে কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাতরাস্তার মোড়ে জমায়েত করে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা বাংলাদেশ উপদূতাবাসের দিকে মিছিল করে এগোতে গেলে প্রায় ২০০ মিটার দূরে আটকে দেয় পুলিশ। জানা গেছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার ওপর শনিবার বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছুটা দূর থেকেই ব্যারিকেড দেওয়া হয়। সেখানে মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনটির সদস্যরা। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন তারা।

Advertisement

সংগঠনটির সদস্যদের দাবি, ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশ পরিস্থিতির ওপর সরাসরি হস্তক্ষেপ করেছিল, সেভাবেই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আবারও হস্তক্ষেপ করুক। বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি বলেন, ‘গোটা বিশ্বে ভারতের যে ইমেজ, সেটি আমরা নষ্ট করতে চাই না। ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে। কলকাতার পুলিশ আমাদের অযথা আটকেছে। আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি। আমরা একটা বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। ওখানে যদি কোনো হামলা হয়, তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না। তখন কোনো পুলিশের কথা শুনব না।’ গর্গ বলেন, ‘বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে, এই ঘটনা গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন