কনটেন্ট ক্রিয়েটররা পাচ্ছেন আমিরাতের গোল্ডেন ভিসা, যেভাবে আবেদন

অনলাইন ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সংযুক্ত আরব আমিরাত এবার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে।

ডিজিটাল মাধ্যমে সক্রিয় ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের ১০ বছরের জন্য গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এই ভিসা পাওয়ার পর স্পন্সর ছাড়াই আমিরাতে বসবাস করা যাবে।১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর পাচ্ছেন গোল্ডেন ভিসাসোমবার (৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আমিরাত সরকার ডিজিটাল মিডিয়া খাতে আন্তর্জাতিকভাবে প্রতিভাবানদের আকৃষ্ট করতে চায়। এ লক্ষ্যে, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

কে পাবেন এই ভিসা?

Advertisement

গোল্ডেন ভিসার জন্য কনটেন্ট ক্রিয়েটরদের অবশ্যই সৃজনশীল হতে হবে এবং সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে হবে। যারা এর আগে কনটেন্ট তৈরির জন্য পুরস্কার বা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, যেসব কনটেন্ট নির্মাতা আমিরাতের জনগণের জন্য উপকারী তথ্য বা বিনোদনমূলক কনটেন্ট তৈরি করেন, তারাও আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?

গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহীদের Creators HQ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর Creators HQ টিম আবেদন যাচাই-বাছাই করবে এবং নির্বাচিত হলে আবেদনকারীর ই-মেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এরপর পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।

এই উদ্যোগের ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আমিরাতে দীর্ঘমেয়াদে কাজ করার এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: গালফ নিউজ


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন