এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

ইতিহাস গড়েছেন কক্সবাজারের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার।
এশিয়ান গেমসে সার্ফিংয়ে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে নতুন মাইলফলক গড়েছেন তিনি। জাপানে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতে চলছে ফাতেমার কঠোর প্রস্তুতি। প্রতিদিন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজের দক্ষতা বাড়িয়ে চলেছেন এই কিশোরী সার্ফার। ফাতেমার এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের সার্ফিংয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
পুরুষ বিভাগে মোহাম্মদ মান্নানের পাশাপাশি নারী বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন ফাতেমা। কক্সবাজারের ঢেউ, একজন কিশোরীর স্বপ্ন আর বাংলাদেশের সার্ফিংয়ের নতুন ইতিহাস—সব মিলিয়ে এখন এশিয়ান গেমসের মঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার অপেক্ষায় ফাতেমা আক্তার।

Comments
No comments
Add a comment: