এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ বুধবার

বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির তথ্য জানান।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’
এ ছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমানুষের কথা শুনতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি শুরু করে দলটি। ১৫ দিনে দলটি তিনটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করেছে।

Comments
No comments
Add a comment: