এক মণ্ডপে তিন বোনকে বিয়ে করলেন এক যুবক

অনলাইন ডেক্স
রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায় এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন তরুণী।

তারা সম্পর্কে তিন বোন বলে দাবি করা হচ্ছে। এই ব্যতিক্রমী বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে একই মণ্ডপে তিন বোনকে বিয়ে করছেন যুবক বিকাশ, যিনি স্থানীয়ভাবে বিক্কু নামে পরিচিত। বিয়ের আনুষ্ঠানিকতায় তিনি তিন কনের সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরেন এবং পরে প্রত্যেকের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিন কনের নাম সারোজ, সাবিত্রি ও সন্তোষ।

Advertisement

তাদের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা জেলার ধোরিয়া গ্রামে। তবে তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলছেন, দুজন আপন বোন এবং অপরজন চাচাতো বোন। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, তিনজনই আপন বোন। বর বিকাশ (বিক্কু) পেশায় সামাজিক যোগাযোগমাধ্যমের নারী কনটেন্ট নির্মাতাদের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।

প্রথমদিকে অনেকেই ঘটনাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য তৈরি কোনো ভিডিও কনটেন্ট বা প্র্যাঙ্ক বলে মনে করেছিলেন। তবে পরে নবদম্পতি জানান, এটি কোনো অভিনয় বা কনটেন্ট নয়; তারা বাস্তবেই একসঙ্গে বিয়ে করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন, আবার অনেকে এর আইনগত ও সামাজিক দিক নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Comments

wlmxicYJutDmCVpRbeH

DWsinrcxkaWXuegw

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন