উদ্ভাবনী প্রকল্পে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইফরাত হোসেন ইয়াছিন
মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬-এ বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তরুণ প্রতিনিধি ইফরাত হোসেন ইয়াছিন।
নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’।কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU)-এ আয়োজিত । সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশি তরুণ নেত্রী ফাতিহা আয়াত। তিনি একজন জলবায়ু ও শিশু অধিকারকর্মী এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নিয়মিত বক্তা। তরুণদের নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা এবং এসডিজি অর্জনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এই বৈশ্বিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
সম্মেলনে ইফরাত হোসেন ইয়াছিন তাঁর দলের পক্ষ থেকে ‘প্রজেক্ট পিউরস্টেপ (Project PureStep)’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে বৃহৎ পরিসরে তা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। তাঁর উপস্থাপনা জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিচারকদের প্রশংসা অর্জন করে।
পুরো সম্মেলনজুড়ে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, উপস্থাপনার মান, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দার কৌর সান্ধু (ভারত), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)।
বিচারকদের যৌথ মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে গঠনমূলক অংশগ্রহণ, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইফরাত হোসেন ইয়াছিন-কে ‘ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।ইফরাত হোসেন ইয়াছিনের এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতা ও নেতৃত্বের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের আরও তরুণকে নেতৃত্ব, গবেষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

Comments
InEUDDKacUhtHYLeL
YSSuFiJVXimUkQMD
Add a comment: