উত্তেজনা শেষে কর্মস্থলে ফিরলেন ইরান-পাকিস্তানের রাষ্ট্রদূতরা

ইরান ও পাকিস্তান পরস্পরের ভূমিতে হামলা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি পেছনে ফেলে দু’দেশের রাষ্ট্রদূতরা যার যার কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রাসূল মূসাভি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি মোকাদ্দাম এবং ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবরাখবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দু’দেশের গণমাধ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মূসাভি।
দু’দেশের মধ্যে কূটৈনতিক সম্পর্ক পূর্ণ মাত্রায় চালু হওয়ায় উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

Comments
No comments
Add a comment: