ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে বলেন, হামলাটি ছিল সম্পূর্ণ ‘আত্মরক্ষামূলক’। তার দাবি, ইরানি বাহিনীর সরাসরি হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নির্দিষ্ট সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টা চালানো কিছু ó
9;রানি নৌযানেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। টিম হকিন্স বলেন, বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও সর্বোচ্চ সংযম বজায় রেখে মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে।এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসে কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন বাহিনীর এই হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Comments
No comments
Add a comment: