ইরানের হামলার জবাব দেবেন কীভাবে, কঠিন সিদ্ধান্তের মুখোমুখি ট্রাম্প

অনলাইন ডেস্ক।
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে এ হামলায় শহরের একাংশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। খবর রয়টার্স।

এই হামলার মধ্য দিয়ে ইরান পূর্বঘোষিত প্রতিশোধ বাস্তবায়ন করল। তেহরান আগেই জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তাহলে এর প্রতিক্রিয়ায় তারা উপযুক্ত জবাব দেবে। এখন সেই জবাব বাস্তবে রূপ নিয়েছে, আর দৃষ্টি ঘুরে এসেছে হোয়াইট হাউসের দিকে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন?

এর আগে ইরানে মার্কিন হামলার পর ওই রাতেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন- যুক্তরাষ্ট্রের কোনও স্বার্থে হামলা চালালে তার ভয়াবহ জবাব দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলো এখনো ব্যবহার করা হয়নি। তার এই বক্তব্য বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছিল।বিশ্লেষকদের মতে, যদি এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, কিংবা কোনও মার্কিন নাগরিক হতাহত না হন, তাহলে ট্রাম্প হয়তো আপাতত সংযম দেখাবেন- এই আশায় যে ইরান এখন আলোচনায় আগ্রহ দেখাবে। এমন কৌশল ২০২০ সালের জানুয়ারিতেও দেখা গিয়েছিল, যখন কাসেম সোলাইমানিকে হত্যা&#

Advertisement
2480; প্রতিশোধে ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। শতাধিক সেনা আহত হলেও যুক্তরাষ্ট্র সরাসরি পাল্টা হামলায় না গিয়ে উত্তেজনা কমানোর পথ নেয়।তবে এবার পরিস্থিতি আরও জটিল। হোয়াইট হাউসের অভ্যন্তরে এবং কংগ্রেসে অনেকেই চাইছেন- এই হামলার কড়া জবাব দেওয়া হোক। আর যদি জানা যায়, এই হামলায় যুক্তরাষ্ট্রের জানমালের বড় ধরনের ক্ষতি হয়েছে, তাহলে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়বে পাল্টা আঘাত হানার।

এদিকে মার্কিন এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ট্রাম্প আগের প্রেসিডেন্টদের মতো নন। তিনি হুমকি দিলে তা বাস্তবায়ন করেন। তবে প্রশ্ন হচ্ছে-তিনি কি এমন একটি যুদ্ধের পথে হাঁটবেন, যা দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থানকে বিপদের মুখে ফেলবে? এমনকি তার নিজ দলের অনেকেই এমন পদক্ষেপের পক্ষে নন।

বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্পের দিকে। একদিকে হুমকি বাস্তবায়নের চাপ, অন্যদিকে নতুন এক যুদ্ধ এড়ানোর কৌশল- এই টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্টকে নিতে হবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি।

এই মুহূর্তে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হোয়াইট হাউসের বন্ধ দরজার দিকে- কখন খুলবে, কী ঘোষণা আসবে। সেটি কি হবে প্রতিশোধের অগ্নিশিখা, নাকি কূটনৈতিক সংযমের শীতল পরশ? সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এটাই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন