ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ‘শাস্তি হতে পারে’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক।
শুক্রবার, ২০ জুন ২০২৫


ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ অবৈধ হবে। অ্যাটর্নি জেনারেল লর্ড হার্মারের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি জারি করা আইনি পরামর্শ এটি।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এই সতর্কবার্তা যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপে সমর্থন দেওয়ার ক্ষমতাকে কঠোরভাবে সীমিত করে এবং স্টারমারের জন্য একটি রাজনৈতিক সমস্যা তৈরি করল। স্টারমার ওয়াশিংটনকে সমর্থন করার চাপে রয়েছেন। কিন্তু তিনি ইরাকের মতো আরেকটি অবৈধ যুদ্ধ এড়াতে চাইছেন।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন হার্মার। তিনি স্টারমারের ঘনিষ্ঠ মিত্র। আইনি পরামর্শ জারি করেছেন তিনি। সে মতে, যুক্তরাজ্যের যে কোনো সামরিক সংঘাতে জড়িত হওয়া কঠোরভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মিত্রদের সুরক্ষা দেওয়া, ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেওয়া হতে পারবে না। আইনি মতামত পর্যালোচনাকারী এক কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধ নিয়ে অ্যাটর্নি জেনারেলের উদ্বেগ রয়েছে। শুধু আমাদের মিত্রদের রক্ষা করা ছাড়া যুক্তরাজ্য এতে কোনো ভূমিকা পালন করতে পারে না।’

Advertisement

এই সতর্কতা এমন সময়ে এসেছে যখন জল্পনা বাড়ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন। আমেরিকান স্টিলথ বোমারু বিমান এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি যেমন ডিয়েগো গার্সিয়া ব্যবহার করে এ হামলা হতে পারে। যুক্তরাজ্য এই ঘাঁটির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য ব্রিটিশ অনুমোদন প্রয়োজন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।

স্টারমার বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।তিনি বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন