ইরানের লক্ষ্যবস্তুতে হামলা নিয়ে কী বলছেন বাইডেন

রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও প্রায় ৪১ জন। হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এরপরপরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে যুক্তরাষ্ট্র।
ঘোষণা দেয় হামলা চালানোর।বিবিসি জানিয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিরিয়া ও ইরাকে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এলিট বাহিনী কুদস ফোর্স এবó4; তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে ইরাক ও সিরিয়ার সাতটি অবস্থানে ৮৫ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এসব অবস্থানের মধ্যে চারটি সিরিয়ায় ও তিনটি ইরাকে।
হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, তার নির্দেশে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় আইআরজিসি ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা মার্কিন বাহিনীকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হতো।

Comments
No comments
Add a comment: