ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের, দিলেন পরামর্শও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।তবে এর আগেই যেন ‘কাজ শুরু করে দিয়েছেন তিনি’।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতোমধ্যেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।ইউক্রেনে উত্তেজনা আর না বাড়াতে ফোনালাপে পুতিনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। যদিও ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি।

Comments
No comments
Add a comment: