আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পের প্রথম দিনেই শঙ্কা

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিশ্বকাপকে সামনে রেখে ক্যানসাস সিটিতে সোমবার নিজেদের প্রথম অনুশীলন সেশন পার করেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে প্রথম দিনটা খুব একটা স্বস্তিতে পার হয়নি আলবিসেলেস্তেদের জন্য। দলের এক নম্বর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস এদিন আলাদা অনুশীলন করেছেন।

ডান হাতের আঙুলে ফাটল থাকার কারণে মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মার্তিনেস। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার যে দুটি প্রীতি ম্যাচ রয়েছে, ওই দুই ম্যাচে মার্তিনেসকে মাঠে নামানোর ঝুঁকি নেবেন না কোচ লিওনেল স্কালোনি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে পৌঁছান লিওনেল মেসিরা। স্পোর্টিং কানসাস সিটির এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রেই বিশ্বকাপ চলাকালে নিজেদের ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। 

ক্যানসাস সিটিতে সোমবারের এই অনুশীলন শেষে মার্তিনেস নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‌‌‘প্রচণ্ড উদ্দীপনা নিয়ে প্রথম দিন পার করলাম। সব কিছুতে অংশ নিতে না পারায় কিছুটা মন খারাপ, তবে বন্ধুদের (সতীর্থদের) মাঝে ফিরতে পেরে এবং দেশের টানে সবাই একসঙ্গে, একতাবদ্ধ হতে পেরে ভীষণ আনন্দিত।’

Advertisement

শতভাগ ফিট না হলেও দলের সঙ্গে মার্তিনেসের এই উপস্থিতি এবং ইতিবাচক মানসিকতা টুর্নামেন্টের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমকে মানসিকভাবে বেশ চাঙ্গা রাখছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই এই ‘বাজপাখি’ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন কি না। এদিকে প্রস্তুতি ম্যাচগুলোতে লিয়ান্দ্রো পারেদেসকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বোকা জুনিয়র্সের হয়ে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তবে আর্জেন্টাইন শিবির আশাবাদী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন পারেদেস।

বিশ্বকাপজুড়ে কানসাস সিটিকেই নিজেদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করবে আর্জেন্টিনা। মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ৭ জুন টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ১০ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

প্রীতি ম্যাচ দুটি শেষ করে আবার কানসাসে ফিরবে আর্জেন্টিনা। সেখানেই চলবে বিশ্বকাপের মূল প্রস্তুতি। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলটির শিরোপা ধরে রাখার অভিযান। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্লিংটনে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন