আমি করে দেখিয়েছি— ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব ফের নিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বজুড়ে সংঘাত মীমাংসার কৃতিত্ব আবারও নিজের নামে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এশিয়া সফরে আসার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে। রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।  এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তা “সমাধান” করে ফেলেছেন।  তিনি বলেন, “আমি সেটা (যুদ্ধবিরতি) করে দেখিয়েছি। আরও আছে— ভারত ও পাকিস্তানের কথাই ধরুন, আমি যেসব চুক্তি করেছি, তার সবগুলোকেই রাশিয়া-ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল। কিন্তু আসলে তা নয়। রাশিয়া-ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত।”
Advertisement

  ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এই মাসের শুরুতে তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল “শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র”, এবং ওই কৌশল ছাড়া তিনি “বিশ্বের আটটি সংঘাত সমাধান করতে পারতেন না।”  ভারতের রুশ তেলা কেনা প্রসঙ্গ ট্রাম্প বলেন, ভারত এ বছর শেষের আগেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই তিনি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন। তার ভাষায়, “ভারত (রুশ তেল কেনা) পুরোপুরি কমিয়ে আনছে। আমি হয়তো শি জিনপিংয়ের সঙ্গে চীনের রুশ তেল কেনা নিয়েও কথা বলব।”  এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সময় তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্যযুদ্ধ প্রশমনে আলোচনায়ও বসবেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন