আট মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু নোবেল পেয়েছি? পাইনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব আবারও নিজের বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে।একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তিনি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন। তবুও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু কি আমি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করা যায়? এমনকি আমিও বলেছিলাম, এটা অসম্ভব। তবে আমি মনে করি, আগামী বছরটা হয়তো ভালো হবে। কিন্তু জানেন, আমার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ? আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।”

  এর আগে মধ্যপ্রাচ্যে সফরের সময়ও এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি গাজা যুদ্ধবিরতিসহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন।  তিনি বলেছিলেন, “এটাই আমার অষ্টম যুদ্ধ, যেটা আমি থামিয়েছি। শুনেছি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, দেশে ফিরে আরেকটা সমাধান করবো। কারণ আমি য
Advertisement
ুদ্ধ থামাতে পারি।”  বুধবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যে “অসাধারণভাবে সফল” এবং শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় করছে। তার মতে, এই শুল্কনীতি যুদ্ধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  তিনি বলেন, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। যেমন, ভারত ও পাকিস্তান ভয়াবহভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। আমি তখন দুই দেশের সঙ্গেই কথা বলেছিলাম বাণিজ্য নিয়ে। বলেছিলাম, যুদ্ধ না থামালে কোনো বাণিজ্য চুক্তি হবে না। আমি ফোনে বলেছিলাম, যদি যুদ্ধ না থামাও আমরা তোমাদের সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। কারণ আমি এই যুদ্ধের অংশ হবো না।

ওরা দুটোই পারমাণবিক শক্তিধর দেশ।”  ট্রাম্প বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ- দুজনের সঙ্গেই কথা বলেছেন। পরদিনই তাকে ফোন করে জানানো হয়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।   তিনি আরও বলেন, “এই শুল্কনীতি আমাদের দেশকে আরও মানবিক করেছে। আমি যুদ্ধ থামানোর উদ্দেশ্যে শুল্ক ব্যবহার করতে ভালোবাসি। আমি যুদ্ধ থামাতে ভালোবাসি।”  বক্তৃতার একপর্যায়ে ট্রাম্প ভারতে নিয়োগপ্রাপ্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে উদ্দেশ করে বলেন, “আমাদের ভারতের নতুন রাষ্ট্রদূত এখানেই আছেন। তারা ভালোভাবে প্রতিনিধিত্ব করছে। কিন্তু মনে রেখো, তুমি আমাদের প্রতিনিধিত্ব করবে, ওদের নয়... তবে সার্জিও দারুণ কাজ করবে, দারুণ কাজ।”

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন