আজ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি এ সাক্ষ্য দেবেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।একই আদালতে আজ রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করবে আসামিপক্ষ;। এছাড়া এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ মোট ৪৫ জন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।এদিকে ট্রাইব্যুনাল-২ তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।অন্যদিকে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।

Comments
No comments
Add a comment: