আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
রবিবার, ২১ জুন ২০২৬

নতুন সরকার গঠনের পর প্রথম বৈদেশিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।

রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরটিকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, অনিয়মিত কর্মীদের বৈধতার সুযোগ, সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ ব্যবস্থা, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুয়ালালামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও এ সফরকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

সফরকালে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের Shangri-La Kuala Lumpur-এ অবস্থান করবেন। সেখানে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতব

Advertisement
495;নিময়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি বসবাস করছেন।

তাদের অনেকেই আশা করছেন, এই সফরের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালু, কলিং ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অনিয়মিত কর্মীদের বৈধতার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে। এছাড়া প্রবাসী শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, স্কলারশিপ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি আসবে। সংশ্লিষ্টদের মতে, প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন