আজকের খেলায় ইংল্যান্ড বনাম ইরান

আজকের মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ইরান
মরুর বুকে শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ। আজ সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি ইংল্যান্ড ও ইরানের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো।

Comments
No comments
Add a comment: