আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক।
রবিবার, ১০ আগষ্ট ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি।

আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। অন্যায়ের ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয়।  রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা বলেন তিনি।  তিনি বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমাদের সমাজে এ ধরণের ঘটনা ঘটুক কেউ চিন্তাও করতে পারে না। তবে যে জীবন চলে গেছে তার তো কোনও ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। এ ঘটনায় জড়িত বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেয়া দরকার সব নেয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগনকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করা যায়। এ সময় এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।  শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে ঘটেনি। কিন্তু অনেকে টাকা উপার্জনের জন্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে থাকেন। আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে নানা নানীকে মেরে ফেলতে

Advertisement
যাচ্ছে আর নাতি তার তাকে না বাঁচিয়ে ভিডিও করতে ব্যস্ত।জীবনের চেয়ে তার কাছে ভিডিও দিয়ে পয়সা উপার্জন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ের সমাধান সমাজবিজ্ঞানীরা ভালো দিতে পারবেন। এসবের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত।  নিউমার্কেটে অস্ত্র উদ্ধার নিয়ে বলেন, সেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে তা দেশিয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে। আর লুট হওয়া অস্ত্র নিয়ে বলেন, প্রায় সাতশ অস্ত্র বেহাত হয়েছে। এসব উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে।  সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে ট্রেনিং শুরু হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনসার বাহিনী। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে। যাতে প্রিজাইডিং অফিসারের ওপর কোনও হামলা না হয়। আগে ২ জন থাকতো এবার ৩ জন থাকবে। আর যেসব বডি ক্যামেরা দেয়া হবে এসব পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।  তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উপর নির্ভর করবে। এক্ষেত্রে জনগণও গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন