আগামীকাল শাহাবাগে ব্লকেড কর্মসূচি করবে ৩০ কলেজের শিক্ষার্থীরা

ফাহিম হক
সোমবার, ১০ মার্চ ২০২৫


দেশজুড়ে আশংকাজনকহারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। 

শিক্ষার্থীরা জানিয়েছেন কাজী টিভিকে ,‘কন্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করবেন। দেশজুড়ে আশংকাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে পালিত হবে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি।ইতোমধ্যে তারা এ কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন। এ নিয়ে পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে। তারাসহ সারা দেশের ধর্ষকদের শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকতে হবে; কোথাও ধর্ষনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার ভেতর গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট, ভিকটিম এবং স্বাক্ষী প্রমানের ভিত্তিতেপরবর্তী ৭২ ঘণ্টার ভেতর প্রকাশ্যে ধর্ষকের ফাসি নিশ্চিত করতে হবে। 

এ ছাড়া কোনো ধর্ষণের বিচার সালিশি করে করা যাবে না, এর বিচার নিশ্চিত করবে শুধুই রাষ্ট্র এবং এখনও পর্যন্ত চলমান সব বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাবদিহি করবে।

Advertisement

এসব দাবির স্নারকলিপি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাবেন শিক্ষার্থীরা। দাবি না মানা অবধি ব্লকেড চলবে এবং সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

যে ৩০ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে-

১. ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
৩. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
৪. ঢাকা সিটি কলেজ।
৫. ধানমন্ডি আইডিয়াল কলেজ।
৭. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
৮. নটরডেম কলেজ।
৯. ঢাকা কলেজ।
১০. সরকারি বিজ্ঞান কলেজ।
১১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
১২. লালবাগ মডেল কলেজ।
১৩. উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ
১৪. জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ।
১৫. আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
১৬. ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
১৭. শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
১৮. ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
১৯. সবুজবাগ সরকারি কলেজ।
২০. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
২১. হামদর্দ কলেজ।
২২. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
২৩. নৌবাহিনী কলেজ।
২৪. সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ।
২৫. বিএফ শাহীন ঢাকা।
২৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
২৭. উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
২৮. আদমজী ক্যান্টমেন্ট কলেজ।
২৯. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। 
৩০. হামদর্দ কলেজ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন