অস্ত্র হাতে মহাসড়কের মাঝে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১১ মে ২০২৪

অনেকে আবার ভিউ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিতেও ইতস্তত করেন না। অনেকে আবার এই রিল বানাতে গিয়ে ভাঙছেন আইনও। সে রকমই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এতে এক তরুণীকে রাস্তার মাঝখানে অস্ত্র হাতে নাচতে দেখা যাচ্ছে।

আর এই তরুণী সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনৌতে। আর এই ঘটনার পরই সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও।শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে পিস্তল নিয়ে হাইওয়ের মাঝে দাঁড়িয়ে এক তরুণী। গানের তালে তালে নাচছেন, এক বার পিস্তল উঁচিয়ে ধরলেন। তারপর সেটি হাইওয়েতে ছুড়েও ফেললেন। এরপরও রিল চালু রাখেন তিনি।

এসময় তরুণীকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল একের পর গাড়ি। দূরে কয়েক জন দাঁড়িয়ে তরুণীর এই কীর্তিকলাপ দেখছিলেন।এদিকে হাইওয়ের মাঝে দাঁড়িয়ে এ রকম রিল ভিডিও বানানোয় ওই তরুণীর বিরুদ্ধে সরব হয়েছেন বহু মানুষ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশের কাছে সেই ভিডিওটি পৌঁছতেই তরুণীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, যে তরুণীকে পিস্তল হাতে রিল ভিডিও বানাতে দেখা গেছে তার নাম সিমরন যাদব। তিনি উত্তরপ্রদেশের লখনৌতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।

Advertisement

অ্যাডভোকেট কল্যাণজি চৌধুরী নামে একটি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) সিমরনের সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে ভোজপুরি গানে নাচছিলেন সিমরনভিডিওটি ভাইরাল হতেই অনেকে এই তরুণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। আর সেই আহ্বানে সাড়া দিয়ে লখনৌ পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইনস্টাগ্রামে সিমরনের ২২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। আর ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা ১৮ লাখের বেশি।

।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন