অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর আমি: থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির প্রধান থালাপতি বিজয়।

অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক বনে যাওয়া থালাপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।।’ খবর-রয়টার্স  তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থ

Advertisement
;েকে পানির বোতল ছুড়তে শুরু করেন তিনি। বোতল নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে, মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন। পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।   তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, পদদলনের ঘটনায় কীভাবে এ পরিস্থিতি সৃষ্টি হলো তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।  আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয়। দফায় দফায় মিটিং-মিছিল করছেন।  

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন