অফিসে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লেন নারী

অনলাইন ডেক্স
শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬

বেঙ্গালুরুতে কর্মক্ষেত্রে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছেড়েছেন এক নারী।

জাহ্ণবী চাভাদা নামের ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের পদত্যাগপত্রের একটি স্ক্রিনশট শেয়ার করার পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে। তাঁর পোস্টটি ৫৬ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। পোস্টের সঙ্গে পদত্যাগপত্রের স্ক্রিনশট শেয়ার করে জাহ্ণবী লেখেন, 'গতকাল চাকরি থেকে পদত্যাগ করেছি।' পদত্যাগপত্রে তিনি জানান, কোম্পানিতে তাঁর শেষ কর্মদিবস ২৫ আগস্ট, ২০২৬। চাকরি ছাড়ার কারণ হিসেবে তিনি অফিসে সিগারেটের গন্ধ ও ধোঁয়ার কারণে সৃষ্ট অসহনীয় পরিস্থিতির কথা উল্লেখ করেন। জাহ্ণবী বলেন, তিনি সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না।

কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দায় শুধু তাঁর নয়। পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান, অফিসের কোন জায়গায় ধূমপান করা হতো। এর জবাবে জাহ্ণবী জানান, কিছু কর্মী প্যান্ট্রি রুম ও ডাইনিং ô

Advertisement
7;লাকায় ধূমপান করতেন। ধূমপানের পর তাঁদের কেউ কেউ এসে তাঁর পাশেও বসতেন। এ ছাড়া তিনি যেখানে কাজ করতেন, সেই লবিতেও সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়ত বলে জানান। ধোঁয়া থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করেও কোনো উপকার পাননি তিনি।

জাহ্ণবীর এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেক ব্যবহারকারী নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। এক ব্যবহারকারী জানান, তাঁর কর্মক্ষেত্রেও একই ধরনের সমস্যা ছিল। তবে বিষয়টি ম্যানেজারকে জানানোর পর কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় পরিস্থিতির সমাধান হয়। অন্যদিকে, অনেকেই জাহ্ণবীর সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, চাকরির চেয়ে নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। কেউ কেউ তাঁর পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন।

ঘটনাটি কর্মক্ষেত্রে ধূমপান নিয়ন্ত্রণ, সহকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন